সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাকেরগঞ্জে ৮টার অফিসে ৯টায়ও দেখা মিলছে না কর্মকর্তাদের

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বেশিরভাগ সরকারি অফিসের কর্মকর্তারা মানছেন না সরকার নির্ধারিত অফিস সময়সীমা। ৮টার অফিসে ৯টা, কখনো কখনো ১০টায়ও দেখা মিলছে না তাদের। এতে সেবা বঞ্চিত হচ্ছেন সেবাপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি অফিসে গিয়ে দেখা যায়, বেশিরভাগ অফিসের কর্মকর্তারা অনুপস্থিত। অফিসগুলোতে ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপজেলা সমাজসেবা অফিস, পল্লী উন্নয়ন, জনস্বাস্থ্য, নির্বাচন অফিস, সমবায়, পরিসংখ্যানসহ বিভিন্ন দপ্তরে গিয়ে প্রায় একই চিত্র পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, সরকার নির্ধারিত সময়ে সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে সবাইকে অবগত করা হয়েছে। এর পরও যদি কেউ নির্ধারিত সময় না আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।