সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ধসে পড়ল দুর্গাসাগর দিঘির ২২ ফুট উচ্চতার নির্মাণাধীন গেট

ডেস্করিপোর্ট  বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির প্রবেশ গেট নির্মাণের সময় ধসে পড়েছে। এতে দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগরে এই ঘটনা ঘটে।

আহত আনিসুর রহমান বলেন, গেট নির্মাণের কাজ চলছিলো। আমি মাঝখানে ছিলাম। হঠাৎ করে ভেঙে পড়েছে। আমিসহ আরও একজন আহত হয়েছি।

স্থানীয় বাসিন্দা ফজলে মাসুম বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খান বিল্ডার্স। প্রবেশ পথের গেট ঢালাই দেওয়ার সময় ভেঙে পড়ে। তিনজন আহত হতে দেখেছি।

গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, গেটটা অনেক উচুতে। উল্টা-পাল্টা ঢালাই দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ২২ ফুট উঁচু গেটটি নির্মাণে ত্রুটি রয়েছে কী না সেটি আমরা দেখছি।