সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

কুলাউড়ায় পাহাড়ি ঢলে দেবে গেছে সেতু, দুর্ঘটনার আশঙ্কা

ডেস্করিপোর্ট  কুলাউড়ায় ফানাই নদীর ওপর নির্মিত একটি সংযোগ সেতুর একাংশ দেবে গেছে। যানবাহন পারাপারকালে যে কোনো সময় সেতুটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

জানা যায়, ১৯৯৭-১৯৯৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলার লক্ষ্মীপুর-হাসিমপুর সড়কে ফানাই নদীর ওপর প্রায় ৬০ ফুট দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২১-২০২২ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড ১৭ কোটি টাকা ব্যয়ে নদীর ৪০ কিলোমিটার এলাকায় এই নদীটি পুনঃখনন করে। পরবর্তী সময়ে এই নদী দিয়ে পাহাড়ি ঢল নামার ফলে সেতুটি দেবে যায়।

এদিকে, এই দেবে যাওয়া সেতুর ওপর দিয়ে প্রতিদিন পৃথিমপাশা ইউনিয়নের পুরসাই, ভাটগাঁও, দেওগাঁও, কর্মধা ইউনিয়নের হাসিমপুর এবং রাউৎগাঁও ইউনিয়নের নর্তন, কবিরাজি ও পালগ্রামের প্রায় ২০ হাজার মানুষ নানা কাজে সদর ইউনিয়ন, রাঙ্গিছড়া বাজারসহ উপজেলা সদরে যাতায়াত করেন। তা-ছাড়াও পার্শবর্তী এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। এলাকাবাসী দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন।

এবিষয়ে মৌলভীবাজারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার বলেন, ‘সেতুটি ঝুঁকিপূর্ণ। লাল নিশান উড়িয়ে পথচারী ও যানবাহন চলাচলে সর্তক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে বিকল্প আরও একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পরিচালককে বিষয়টি অবগত করা হয়েছে।’