সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

পিরোজপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৬০

ডেস্করিপোর্ট  পিরোজপুর জেলার নাজিরপুরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা আসার সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর দফায় দফায় হামলা করে। এ ছাড়া সমাবেশ শেষে বাড়ি ফেরার পথেও হামলা করে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর রহমান দুলালকে পিটিয়ে রক্তাক্ত করে। ওই হামলায় বিএনপিসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল আ.লীগের কেউ-ই ওই হামলার সঙ্গে জড়িত নয় দাবি করে জানান, বিএনপি তাদের (আ.লীগ) ওপর হামলা করেছে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সমাবেশে আসার পথে কয়েকটি স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিএনপিকে সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে বারবার অনুরোধ করার পরও তারা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।