সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ফেরির ধাক্কায় ৯ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবি

ভোলা প্রতিনিধি  ভোলায় ফেরির ধাক্কায় ৯ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে জেলেদের জীবিত উদ্ধার করেছেন নৌপুলিশ সদস‌্যরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানান, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উলানিয়া এলাকার জাকির মাঝির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ৯ জেলে ভোলা-লক্ষ্ণীপুর রুটের ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন।

এ সময় লক্ষ্ণীপুর থেকে আসা কনকচাঁপা নামে একটি ফেরির ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। পরে জেলেরা নদীতে ভাসতে থাকেন। খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে ইলিশা ফেরিঘাটে নিয়ে আসে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ মো. পারভেজ খান বলেন, রাতে কনকচাঁপা নামের ফেরিটি ইলিশা ঘাটের কাছাকাছি আসে।

এ সময় ফেরি থেকে মাইকিং করে জেলেদের দূরে যেতে বলা হলেও ট্রলারটি সরেনি। পরে ফেরিটি ঘাটমুখী করতে ঘুরানোর সময় ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। পরে আমরা দ্রুত নৌপুলিশকে জানাই।

ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করেছি। পরে তাদের ফেরিঘাটে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।