শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও বিষয়ে বিজিবির সভা অনুষ্ঠিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে “সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও বিজিবি (৫০) ব্যটালিয়ানের ব্যাবস্থাপনায় রোববার সকালে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সুবেদার মেজর কাজীমুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজিবি’র ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিব’র ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জজ মো:হাসানুজ্জামান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ৫৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: শাহ আলম সিদ্দিকী, ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খন্দাকার আনিছুর রহমান, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের এমপিএইচ’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফজল ই ইলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তানভিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সীমান্ত সুরক্ষায় মাদকদ্রব্য সনাক্তকরণ, তল্লাশী পদ্ধতির উন্নতি, সাক্ষ্য গ্রহন পদ্ধতি ও ত্রুটিসমূহ, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদির উপরে বিস্তারিত আলোচনা করেন।