মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩২
শিরোনাম :
স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছেন ১৯ প্রার্থী

ডেস্করিপোর্ট  জেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এ জেলাগুলোতে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করবেন।

ওই জেলাগুলো হলো- গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভেলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট।

ঘোষিত তফসিল অনুযায়ী- বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে এই ১৯ জেলায় একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিভিন্ন জেলা থেকে নির্বাচন কর্মকর্তাদের পাঠানো তথ্য একসঙ্গে করে প্রতিবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬১ জেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬২ জন। তবে ১৯ জেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১৫ জন প্রার্থী।

ইসির তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।