সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জেলা পরিষদ নির্বাচন: পিরোজপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন

ডেস্করিপোর্ট  আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে পিরোজপুরে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া ৭ টি সদস্য পদের বিপরীতে ৩৪ জন এবং ৩ টি সংরক্ষিত সদস্য পদে বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা এ তথ্য জানান। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত এ মনোনয়নপত্র গুলো জমা হয়। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী।

তিনি পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ হাসিনা মনি ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে।

এছাড়াও চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা শরিফুজ্জামান সিকদার এবং মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা আমির হোসেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, আগামী ১৮ সেপ্টেম্বর বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে এবং জেলার ৭ টি কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।