মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

ডেস্করিপোর্ট  নোয়াখালীর সদর উপজেলা থেকে ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ৬নং নোয়াখালী ইউনিয়নের আবদুল জ্বলিল (৪২), আলমগীর হোসেন (৪০), আবদুর রশিদ (৩০), সুমন (৩৫), আবদুল করিম (৫০), তিরানব্বই শল্যা গ্রামের মো. তাজুল ইসলাম (৩০) ও মো. মামুন (৩৫)।

শুক্রবার দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌজা গ্রামের ঠক্কর এলাকার নির্মাণাধীন স্বপ্নিল কটেজে অভিযান চালিয়ে সাত থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর বসার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা হয়েছে।