মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৯
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

কুষ্টিয়ার কুমারখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর, ২০২২) দুপুর সাড়ে ১২ টায় কুমারখালী থানা পুলিশের আয়োজনে কুমারখালী সরকারি কলেজ অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা মূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের মাঝে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল তুলে ধরেন এবং সকলকে সচেতনতার মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে কুমারখালী সরকারি কলেজের ছাত্র – ছাত্রী ও শিক্ষকবৃন্দ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় প্রাণবন্ত আলোচনা করেন। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মাদক, ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম সংক্রান্ত কোন ঘটনা ঘটলে নিকটতম থানা/পুলিশ ইউনিটের সহায়তা নেওয়ার জন্য আহবান করেন এবং থানা / পুলিশ ইউনিট থেকে চাহিদা মাফিক কাংখিত সহায়তা না পেলে SP Kushtia নামক ফেস বুক পেজে প্রদত্ত মোবাইল নম্বরে ফোন দিয়ে অথবা ফেসবুক মেসেঞ্জারে লিখিত ভাবে অভিযোগ জানানোর জন্য বলেন। উক্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন বিনয় কুমার সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কুমারখালী সরকারি কলেজ, কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আজিজুল হক স্বপন, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ), খাদেমুল ইসলাম, সদস্য সচিব, একাডেমিক কাউন্সিল, কুমারখালী সরকারি কলেজ, কায়সার রেজা পাশা, সিনিয়র শিক্ষক (ভূগোল), মাসুদ রান, প্রভাসক (পরিসংখ্যান বিভাগ), কুমারখালী সরকারি কলেজের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা মন্ডলী, মোঃ কামরুজ্জামান তালুকদার, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুমারখালী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।