মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:০৯
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

কুমারখালী থানায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুমারখালী থানায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর, ২০২২) বিকাল ৪টায় কুষ্টিয়া জেলাধীন কুমারখালী থানার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা মূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম।

প্রধান অতিথি বিট পুলিশিং সমাবেশে সকলের উপস্থিতিতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি সকলকে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান এবং হঠাৎ উদ্ভূত কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকে পুলিশের হাতে সোপর্দ করতে আহবান করেন। তিনি আরো বলেন, নিজ নিজ অবস্থান থেকে যদি প্রত্যেকে সহযোগিতা করেন, তাহলে সমাজ থেকে মাদক সহ সকল অনৈতিক কর্মকান্ড দুর করা সহজ হবে। তিনি সবাইকে সকল প্রকার অপরাধ তথা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান এবং জেলা পুলিশ কুষ্টিয়া এ ব্যাপারে সদা জাগ্রত থেকে সকল প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নির্মূলে বদ্ধপরিকর।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, মোঃ আব্দুল মান্নান খান, চেয়ারম্যান-কুমারখালী উপজেলা পরিষদ, মোঃ সামছুজ্জামান অরুন, মেয়র-কুমারখালী পৌরসভা, মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), কুমারখালী, মো: কামরুজ্জামান তালুকদার, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, “হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ” ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় মসজিদের ইমামগণ, গ্রাম পুলিশ, জনসাধারণ এবং ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।