বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ফিলিস্তিনি শহরে রিমোট কন্ট্রোল মেশিন গান বসাল ইসরাইল

অনলাইন ডেস্ক  ইসরাইলি সেনাবাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর হেবরনে রিমোট কন্ট্রোল মেশিন গান স্থাপন করেছে। ভিড় ছত্রভঙ্গ করার জন্য ওই চেকপয়েন্ট ব্যবহার করা হবে বলে জানিয়েছে তেলআবিব। ইসরাইলি সংবাদপত্র হারেটজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হেবরনে শহরের প্রতিবাদপ্রবণ একটি এলাকায় সাই-ফাই ঘরানার ওই রিমোট কন্ট্রোল মেশিন গান বসানো হযেছে।

ওই রিমোট কন্ট্রোল সিস্টেমটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। দূর থেকে নিয়ন্ত্রণ করেই স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস এবং স্পঞ্জ টিপড বুলেট ছোড়া যাবে সেখান থেকে।

এ ব্যাপারে একজন সামরিক মুখপাত্র হারেটজকে বলেন, এলাকায় শৃঙ্খলা বিঘ্নিত করা জনগণকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর উন্নত প্রস্তুতির অংশ হিসেবে ওই রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে পরীক্ষা চলছে।

অবশ্য ওই মেশিন গান থেকে তাজা গুলি ছোড়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

যদিও, গত কয়েক বছরে স্পঞ্জ-টিপড বুলেটের আঘাতে ফিলিস্তিনিদের গুরুতর আহত হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। স্পঞ্জ-টিপড বুলেটকে সাধারণত মারাত্মক মনে করা হয় না। সূত্র: মিডল ইস্ট আই