বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্করিপোর্ট  যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের এ সাত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ১ বছরের জন্য লোক প্রশাসন বিভাগের সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন, মো. বিশাল আলী। এছাড়াও দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন একই বিভাগের আরিফুল ইসলাম এবং জায়েদ ইকবাল তানিন।

বহিষ্কার থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আজ ২৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়।