সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

ডেস্করিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলাম (২০) বাড়িতে অনশনে বসেছে এক কিশোরী (১৬)।

শনিবার দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামের সাকিবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্কুলে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দুবার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেও তার কোনো সমাধান করেননি বলে জানা গেছে।

ওই কিশোরী বলেন, প্রায় ৫ বছর পূর্বে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি।

মেয়ের মা জানান, এ বিষয়ে মেয়ের বাপ-চাচারা সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।