সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ১ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ রাব্বি সিকদার নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় এই অভিযান চালায় নগরীর বিমান বন্দর থানা পুলিশ।

আটক যুবকের নাম- রাব্বি সিকদার (২৭)।রাব্বী জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি এলাকার চুন্নু সিকদারের ছেলে।

আজ রোববার সকালে বিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বিমান বন্দর থানার গড়িয়ারপার এলাকার সেতু বন্ধুন ক্লাব সংলগ্ন কাজী বাড়ির রাস্তার সম্মুখে অভিযান চালায় পুলিশ। এ সময় ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ রাব্বীকে আটক করে তারা।

পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক রাব্বীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।