সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

ডেস্করিপোর্ট  ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় জেলে ট্রলারের রান্নায় ব্যবহারিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রোববার রাত ৯টায় ঢালচরের চর নিজাম সংলগ্ন মেঘনা নদীর তিন চর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জেলে দগ্ধ হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা জেলেদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ জেলেরা হলেন- চর নিজাম গ্রামের মজির উদ্দিনের ছেলে নুর আলম, নাসির মাঝির ছেলে মো. মঞ্জ, রুস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ। ট্রলারে থাকা অপর জেলেরা জানান, রাতে নদীতে জাল ফেলে রাতের খাবার রান্না কাজ করছিলেন তিন জেলে।

হঠাৎ কিছু বুঝে উঠার আগেই তাদের রান্নার কাজে ব্যবহারিত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দ করে বিস্ফোরণ ঘটে এতে তিন জেলে দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে রাতে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সিলিন্ডার বিস্ফোরণের কাছে থাকা জেলে নুর আলমের শরীরের বেশী অংশ পুড়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইয়াজ উদ্দিন খান জানান, দগ্ধ তিনজনের মধ্যে নুর আলম নামের একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। তার শরীরের প্রায় এক তৃতীয়াংশ পুড়ে গেছে। অপর দুই জনের শরীরের প্রায় ২০ ভাগেই অগ্নিদাহের ক্ষত রয়েছে। তাদেরকে নিবির পরিচর্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওদার জানান, খবর পেয়ে তৎক্ষণিক দগ্ধ তিন জেলেকে অপর জেলেদের সহায়তায় উদ্ধার কওে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ জেলেদের মধ্যে নুর আলম নামের একজন জেলের অবস্থা খুবই সংকটাপন্ন।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, জেলেদের পক্ষ থেকে কেউ জানায়নি। তবে খোঁজ খবর নেওয়া হবে।