বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডেস্করিপোর্ট  ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার (৩ অক্টোবর) জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে গৌরনদী থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

মাহবুবুল ইসলাম আরও জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।