মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়ায় পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর, ২০২২) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগনের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২২ এর অংশ হিসাবে বিভিন্ন পদের পুলিশ সদস্যদের ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষায় এটিএসআই হতে টিএসআই পদে, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে, কনস্টেবল হতে এটিএসআই পদে, কনস্টেবল হতে নায়েক পদের জন্য পরীক্ষার্থীগন ক্যাম্প প্রশিক্ষণে অংশ্রহন করেন। উল্লেখ্য কুষ্টিয়া জেলায় গত ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ হতে পরীক্ষার্থীদের ১৫ দিন মেয়াদী ক্যাম্প প্রশিক্ষণ আরম্ভ হয়ে অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২২ ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষার মাধ্যমে শেষ হয়।

উক্ত পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ চলাকালীন স্কোয়াড ড্রিল কমান্ড, প্লাটুন ড্রিল কমান্ড, স্যালুট প্রাকটিস, অস্ত্র খোলা জোড়া, রাইফেল এক্সারসাইজ, মাসকেট্রি এবং বিভিন্ন ডিউটি পালনকালে সরকারী মালামাল রক্ষানাবেক্ষন,জনসাধারনের সাথে আচরন, গুরুত্বপূর্ন ব্যক্তির নিরাপত্তা ডিউটি, আসামী স্কট ডিউটি, গার্ড ডিউটি, অবৈধ জনতা নিয়ন্ত্রন,আসামী গ্রেফতার, তল্লাশির পদ্ধতি সম্পর্কে পরীক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ক্যাম্প প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২২ এর পরীক্ষার্থীদের প্যারেড ছালামী গ্রহণ গ্রহণ করেন এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি বলেন জনগনের কল্যানে আমাদের মানবিক পুলিশ হতে হবে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ) ঝিনাইদহ ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, কুষ্টিয়া ও সদস্য পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া। পুলিশ সুপার কুষ্টিয়া ও সভাপতি পরীক্ষা গ্রহন কমিটি, কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ও পরীক্ষা গ্রহণ কমিটি কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ পরীক্ষার্থীদের তৈরীকৃত অস্থায়ী ক্যাম্পে স্থাপিত বিভিন্ন স্থাপনা যথাক্রমে ডিউটি পোষ্ট, অস্ত্রগার, মসজিদ, স্কুল, শহীদ মিনার, বেতার অফিস, যানবাহন শাখা, ক্যাম্প পুকুর পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও – ১ কুষ্টিয়াসহ বিভিন্ন পদবির ড্রিল প্রশিক্ষকগন।