ডেস্করিপোর্ট “সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ সোহেল মারুফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক
মোঃ জাকির হোসেন,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী,বরিশাল সিটি করপোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কহিনুর বেগমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যা শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা কন্যা শিশুদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি কন্যা শিশুর উদ্দেশ্যে কন্যা শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান।