ডেস্করিপোর্ট চট্টগ্রামের লোহাগাড়ায় পূজামণ্ডপে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. জুয়েল (২৪) নামে এক যুকবকে ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার বড়হাতিয়া সেনেরহাট তপবন রক্ষাকারী কালীমন্দিরের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত জুয়েল বড়হাতিয়া ৩নং ওয়ার্ডের জোড়পুকুরিয়া এলাকার মুহাম্মদ আইয়ুবের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ (ইউএনও) উল্যাহ জানান, অভিযুক্ত জুয়েল নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপে দর্শনার্থীদের সঙ্গে অশালীন গালাগাল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করে। পরবর্তীতে তার মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হয়। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।