বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৬

ডেস্করিপোর্ট  টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধ শতাধিকের বেশি আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।