বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৪

ডেস্করিপোর্ট  গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসীর উদ্দীন সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেলেও বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।

ওসি মো. নাসীর উদ্দীন জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা দিদার পরিবহনের যাত্রীবাহী বাস বাগেরহাটের মোংলায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে গাছটি ভেঙে গিয়ে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।