বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ইলিশ বহন করে জরিমানা দিলেন দুই বিমান যাত্রী

ডেস্করিপোর্ট  নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই বিমান যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে বলে জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন।

জরিমানা দেওয়া দুই বিমান যাত্রীর নাম আলমগীর ও মানষ।

বিমল চন্দ্র দাস জানান, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমানবন্দরে আসেন যাত্রী আলমগীর ও মানষ। তাদের সঙ্গে থাকা কর্কসিটের কার্টন বক্স স্ক্যান করার সময় ইলিশ মাছ পাওয়া যায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুইজনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়।

তারা দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুইজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও কার্টন থেকে উদ্ধার করা ৮টি ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।