সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ, যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  পার্বত্য রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় আলাপ আছে বলে বাড়ির বাইরে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গণধর্ষণ মামলার পলাতক আসামি যিশু চৌধুরী (২৭) নামে এক ধর্ষককে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার যিশু রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানার করেঙ্গাতলী বাজার এলাকার সমীর চৌধুরীর ছেলে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক যিশু এবং তারা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে গণধর্ষণ করেছে বলে স্বীকার করে।

র‌্যাব জানায়, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এলাকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ২১ বছর বয়সী এক ছাত্রীকে গত ১৫ জুলাই রাতে পূর্ব শত্রুতার জের ধরে বিপ্লব বড়ুয়া নামে এক ব্যক্তি জরুরি আলাপ আছে বলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে ওই ছাত্রী আর ঘরে ফিরে না আসায় তার মা আশেপাশে খোঁজাখুঁজি করে। পরদিন ১৬ জুলাই ভোর বেলায় ছাত্রী বাড়িতে এসে জানায় বিপ্লব বড়ুয়া তাকে বাড়ির বাহিরে ডেকে নেওয়ার পর যিশু চৌধুরীসহ কতিপয় দুষ্কৃতিকারী তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাঘাইছড়ি থানাধীন বাড়ুয়ার পাড়ায় একটি বসত ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর ওই মামলার আসামিরা এলাকা ছেড়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

এদিকে ধর্ষণের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ী চাকমাদের সাথে ঐখানকার সংখ্যালঘু বড়ুয়া, হিন্দু ও মুসলিমদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এবং এক পর্যায়ে গোলাগুলির পর্যায়ে যায়।

গণধর্ষণ মামলার ৫ আসামিদের মধ্যে ২ জন বৌদ্ধ, ১ জন হিন্দু ও ২ জন মুসলিম সম্প্রদায়ের লোক ছিল। ওরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। উক্ত ঘটনায় ইউপিডিএফ গ্রুপ ৫ অভিযুক্তকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টাও করেছিল। পরে আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।