বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পুলিশ সদরদপ্তরের নতুন এআইজি মিডিয়া মনজুর রহমান

ডেস্করিপোর্ট  পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনজুর রহমান।

শনিবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

মনজুর হোসেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়া মো. কামরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। গত ১৯ সেপ্টেম্বর কামরুজ্জামান শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি প্রায় একবছর পুলিশের এআইজি মিডিয়ার দায়িত্ব পালন করেন।

এদিকে বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মনজুর রহমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি পুলিশ সদরদপ্তরে বদলি হন। মনজুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত অবস্থায় মাদক, চুরি-ডাকাতি ছিনতাই রোধে ব্যাপক অভিযান করেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার করে সুনাম কুড়ান।

এর আগে তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত পুলিশের এই কর্মকর্তা ভালোকাজের স্বীকৃতি স্বরুপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন।