শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৮
শিরোনাম :
জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন

পুলিশ পরিচয়ে প্রতারণা: চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেফতার

ডেস্করিপোর্ট  গাজীপুরে পুলিশ পরিচয়ে ব্যাংকের বুথ থেকে সুকৌশলে অভিনব পদ্ধতিতে প্রতারণাসহ বিভিন্ন অপরাধের মূলহোতা মো. রুবেল রানা (২৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ময়মনসিংহ টু ঢাকাগামী রাস্তার আন্ডারপাসের নিচ থেকে প্রথমে রুবেল রানাকে গ্রেফতার করে মেট্রো সদর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।

নামসহ হুবহু পুলিশের আইডি কার্ডের মত যাবতীয় তথ্যাদি আছে), ১টি কালো রংয়ের ওয়াকিটকি, ২টি আলাদা কালো অ্যান্টিনা, ৬টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৭টি বিভিন্ন অপারেটরের সিমসহ পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, ১টি বাংলাদেশ পুলিশ লেখা নীল রংয়ের নোটবুক উদ্ধার করা হয়।

মূলহোতা রুবেল রানা টাঙ্গাইল জেলার ঘটাইল থানার ফটিয়ামারী এলাকার মৃত তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটির গাছার কমলেশ্বর এলাকার মোস্তফার বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া।

পুলিশ কর্মকর্তা আলমগীর আরো জানান, গ্রেফতার রুবেলকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে ১টি পুলিশের বেল্ট, ১টি খেলনা পিস্তল ও ১টি পিস্তলের কভার, ২টি পুলিশ লেখা সাদা খাম, ১টি কম্পিউটার, ২টি জাল সার্টিফিকেট, যেখানে আরিফ হাসান নাম লেখা আছে এবং আলিম পরীক্ষার সনদ উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ভুয়া আইডি কার্ড, দুটি হার্ডডিস্ক, সংযুক্ত সিপিইউসহ তুষার ইসলাম (৩৭), পিতা- জব্বার মালিথা, সাং-শোড়াতলা, থানা- হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, বরিশাল জেলার আগৈলঝরা থানার অশোকসেন এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩৪) এবং পঞ্চগড় জেলার ভোদা থানার দিগলগ্রাম এলাকার জহিরুল হকের ছেলে খাইরুল ইসলামকে (৩১) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রুবেল রানা পুলিশ পরিচয় দিয়ে ৪টি বিয়ে করেছেন। এছাড়া ওই চক্রটি পুলিশের পোশাক পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়ে পুলিশ অফিসার সেজে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে গোপনে ভিডিও করে রাখত। পরে সেই ভিডিও দেখিয়ে প্রতারণা করে বিপুল অর্থ আদায় করত। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।