ডেস্করিপোর্ট বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত এক যুবকের(৩৫)হাত-পায়ে ইট বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল নদীর সাহেবের চর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় নৌকার মাঝিরা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এটা একটি হত্যাকান্ড। তাই ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। এছাড়াও যুবকের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’’