সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলে কারাগারে

ডেস্করিপোর্ট  বরিশালের হিজলা উপজেলায় মেঘনা ও এর শাখা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে আটক ১৬ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দণ্ডপ্রাপ্ত জেলেদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আব্দুর রহমান, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, শাহাবউদ্দিন হাওলাদার, জাকির হোসেন বেপারী, ইসমাইল সরদার, হুমায়ন কবির, নাসির দর্জি, নুরনবী বেপারী, দিদার হোসেন আকন, মহসিন সিকদার, সুজন হাওলাদার, নোমান রাঢ়ী, বিপ্লব মাঝি, আবু ছায়েদ মাল ও রিয়াজ বেপারী।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদার বলেন, ‌‘মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেঘনা এবং এর শাখা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। তাদের আটককালে ২২ লাখ মিটার জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ১৬ জেলেকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

তিন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং হতদরিদ্রদের ইলিশ বিতরণ করা হয়েছে বলেও জানান ইউএনও।