শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৪৩
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশালে পুলিশের ওপর হামলা: ৩১২ জেলের বিরুদ্ধে মামলা

ডেস্করিপোর্ট  বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় ৩১২ জন জেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে হিজলা থানার এসআই ফরিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদী এসআই ফরিদুল ইসলাম জানান, জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হওয়ার ঘটনায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা ৩০০ জন জেলেকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে জখমের অভিযোগ আনা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিঞা জানান, বৃহস্পতিবার সকালে হিজলার গৌরাব্দি ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের হামলার শিকার হন পুলিশসহ অভিযানে যাওয়া ২০ জন। হামলার পর নাম উল্লেখ করা ৯ আসামিকে গ্রেপ্তার, একটি ট্রলার ও ১০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।