শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেলো ৪ জনের

ডেস্করিপোর্ট  গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় ভ্যানগাড়ি আরোহী দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২) ও মাছ ব্যবসায়ী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৩২)।

দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের অপর এক পথচারীও আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে গাজীপুরে শহদি তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে ভ্যানযোগে মাছ কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় চান্দনা চৌরাস্তার বিআরটিসি ট্রেনিং সেন্টার সংলগ্ন সড়কের ইউটার্নের কাছে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানটিকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুই মাছ ব্যবসায়ী এক পথচারী ও ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, এ ঘটনায় বাসটি আটক করে করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।