শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪৫
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদীতে বাসের সঙ্গে থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সংঘর্ষে সুনীল দেউরি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় মাহিন্দ্রার চালকসহ আহত হয়েছেন তিনজন।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল দেউরি ওই ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গৌরনদী সদর থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি হয়ে মাহিলাড়ার দিকে যাচ্ছিল। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কাছাকাছি পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস থ্রি-হুইলারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে থ্রি-হুইলারের যাত্রী সুনীল দেউরী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকসহ তিনজন।

আহতদের মধ্যে মাহিন্দ্রার চালক এরশাদ হাওলাদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পিরোজপুরের উজিরপুর উপজেলার ইছলাদী এলাকা থেকে বাসসহ চালক সজিব হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।