শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

বরিশালে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩০৪ জেলের কারাদণ্ড

শামীম আহমেদ  মা ইলিশ রক্ষা অভিযানের গেলো আটদিনে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে গোটা বরিশাল বিভাগে ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য সোয়া ৬ কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না। যদিও অভিযানে মাঝেই সুযোগ বুঝে সন্ধ্যা, আড়িয়াল খা, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছে মৎস অধিদপ্তর ও পুলিশের সদস্যরা। এছাড়াও জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলছে উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ।

আর সংকটের মধ্যেই শনিবার দুপুরে পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে এ পর্যন্ত মোট ৩৪১ টি ভ্রাম্যমান আদালত বসে।অভিযান পরিচালিত হয় ১ হাজার ১২৬ টি। এসব অভিযান থেকে ২ হাজার ৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৩৬০ টি মামলায় ৩ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ৩০৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর নিলামকৃত আয় হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা।

মৎস অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ২৫৩ টি অবতরণ কেন্দ্র, ১ হাজার ৯১৩ টি মাছঘাট, ৩ হাজার ৬৪৯ টি আড়ত, ২ হাজার ২৬৭ টি বাজার পরিদর্শন করা হয়।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।