বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১২:০২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর, ২০২২) সকাল ৮ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম এর ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ নির্বাচন ২০২২ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ সর্বমোট ৪২ জনের ২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব, কর্তব্য ও ইভিএম মেশিন পরিচালনা সংক্রান্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তার বক্তব্যে বলেন, জেলা পরিষদ নির্বাচন ২০২২ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার জন্য কুষ্টিয়া জেলায় যে ছয়টি ভোট কেন্দ্র আছে; তার নিরাপত্তা সহ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। এছাড়াও জেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সকল সরঞ্জাম ও দলিল দস্তা বেজ, নির্বাচন সংশ্লিষ্ট অফিস /কার্যালয়ের নিরাপত্তা বিধান করা, স্থানীয় জননিরাপত্তা, ভোটকেন্দ্রে ভোটারের শৃঙ্খলা নিশ্চিত করা, স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা নিশ্চিত করা সহ প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা বৃন্দ, ভোট গ্রহণকারী ৪২ জন প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।