শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

‘ঘুষ নেওয়ার’ সময় দুদকের কাছে হাতেনাতে আটক

ডেস্করিপোর্ট  শিক্ষকদের কাছ থেকে ‘ঘুষ নেওয়ার’ সময় রংপুরের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে টাকাসহ হাতেনাতে আটক করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর সদর প্রাথমিক শিক্ষা অফিসে এই ঘটনা ঘটে। রংপুর সমন্মিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, রংপুর নগরীর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামীমসহ ৮ শিক্ষক অভিযোগ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম বেতন বৃদ্ধির জন্য ১ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। টাকা না দেওয়ায় তাদের মাসের পর মাস ঘোরাতে থাকেন। কিন্তু তাদের পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব নয় জানালেও শেষ পর্যন্ত জনপ্রতি ২ হাজার টাকা করে ৮ শিক্ষক ১৬ হাজার টাকা দিলে কাজ করে দেবে বলে প্রতিশ্রুতি দেন।

বিষয়টি শিক্ষকরা রংপুর দুদুক কার্যালয়ে লিখিতভাবে জানান। সে অনুযায়ী বেলা ১১টা থেকে দুদুকের একটি বিশেষ টিম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষক আবু শামীমসহ ওই শিক্ষকরা ১৬ হাজার টাকা নিয়ে অফিস সহকারী শহিদুল ইসলামের কক্ষে যান। তাকে টাকা দিলে টাকা গুনে নিয়ে ড্রয়ারে রাখার সময় দুদক সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, ‘ঘুষ নেওয়ার সময় অফিস সহকারী শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’