সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তিরোধান দিবস উপলক্ষে ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তিরোধান দিবস উপলক্ষে ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর, ২০২২) সকাল ১০ টায় বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস – ২০২২ উপলক্ষে ফোর্স মোতায়েন, ডিউটি কালীন সময়ে তাদের আচরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্তে করনীয় নিয়ে ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ বা ০১, ০২ ও ০৩ কার্তিক তারিখের সময়ে তিরোধান উদযাপন উপলক্ষ্যে আইন-শৃংখলা কাজে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে মোহিনী মোহন আদর্শ ডিগ্রী কলেজ মাঠে ফোর্সের জন্য এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

বাউল সম্রাট ফকির লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস – ২০২২ উদযাপন উপলক্ষে চেকপোস্টে ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি /ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড ডিউটি, স্পিড বোট ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ওয়াচ টাওয়ার ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে ৩ পালায় ৫১৯ জন পুলিশ অফিসার – ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে লালন শাহ এঁর ১৩২ তম তিরোধান দিবস – ২০২২ পালনকালে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে লালনের তিরোধান দিবস উপলক্ষে প্রতিদিন লক্ষাধিক লোকের যে সমাগম হবে তা ভাল ভাবে সম্পন্ন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম-পরিচালক এনএসআই, কুষ্টিয়া র‍্যাবের কোম্পানি কমান্ডার, কুষ্টিয়া বিজিবি’র প্রতিনিধি, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, ডিআইও-১, আরও আই, রির্জাভ অফিস সহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।