সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:৪৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ: চাচাকে খুনের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা আলাউদ্দিনকে (৪৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা নজরুল ইসলাম নান্নুর বিরুদ্ধে।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ আলাউদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এছাড়া রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে (১৮) আটক করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেফালী বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় আটককৃত দুইজনসহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিল আলাউদ্দিন। এ সময় দক্ষিণ বালিয়াতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের জমি-জমাসহ বাড়ির অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।