সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাফিয়া আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রাফিয়া উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে। সে পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সাপে তাকে দংশন করলেও ঘণ্টাখানেক পর মৃত্যু হয়। স্বজনরা জানান, রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় রাফিয়া।

কিছুক্ষণ পর ঘরে ফিরলে তার বাবা দেখন রাফিয়ার পা থেকে রক্ত ঝড়ছে। এরপর রাফিয়ার কাছে রক্ত বের হওয়ার কারণ জানতে সে তার বাবাকে জানায় পোকা জাতীয় কিছু একটা কামড় দিয়েছে।

কিন্তু তার বাবার মনে সন্দেহ হয়। এরপর তার বাবা রাফিয়াকে নিয়ে স্থানীয় একজন ওঝার (সাপুড়ে) কাছে রওনা হন। তবে পথেই রাফিয়ার মৃত্যু হয়।

চরামদ্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন জানান, দিয়ারচর এলাকায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেম্বারের (সদস্য) মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি দুঃখজনক।