সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বরিশালে ঈগল পরিবহনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে বাসের ধাক্কায় পুলিশের টহল পিকআপ ভ্যানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরা ব্রিজ ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানিয়েছেন।

আহতরা হলেন-বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, পুলিশের একটি টহল পিকআপ ভ্যান নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় যায়। সেখান থেকে ফেরার সময় ঢাকা থেকে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে টহল পিকআপ ভ্যানের পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন।