মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

সাজেকে গাড়ি উল্টে পর্যটক নিহত

ডেস্করিপোর্ট  রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে মো. সাগর আহম্মেদ (৩২) এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন পর্যটক।

বুধবার (১৯ অক্টোবর) সকালে সাজেক থেকে ফেরার পথে হাউস পাগা নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর পরে অন্য পর্যটকসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- মনিয়া মুন (২৯), বর্ণা আক্তার (৩২), সুর নাহার (২৫), লিটু (৩২) ও দিদার হোসেন (৩৬)।

জানা গেছে, ওই পর্যটকরা একটি চাদেঁর গাড়িতে করে সাজেকের রুইলুই পাড়া থেকে ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।