সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ২

ডেস্করিপোর্ট  গাজীপুর মহানগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে এনামুল ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বোর্ডের বাজার এলাকার হাসু মিয়ার ছেলে ফরিদ (১৯)।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা করে আসামিদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।