সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ‘ডাকাত’ গ্রেফতার

ডেস্করিপোর্ট  ফেনীর সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. ইকবাল, আবদুল মুনাফ, কামরুল ইসলাম, জুয়েল হোসেন, আলমগীর হোসেন, মামুন, আবু তাহের। তারা ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সংঘবদ্ধ দলটি আশপাশের বাড়ি ও সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবরে পুলিশ অভিযান চালায়। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই মামলা রয়েছে।

সোনাগাজী থানার ওসি খালেদ হোসেন জানান, বিশেষ প্রক্রিয়ায় পুলিশ জানতে পেরে ডাকবাংলোয় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি রাম দা, গ্রিল কাটার যন্ত্র, ৩টি চার্জার লাইট জব্দ করা হয়।