সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সেতুর সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, নিহত ৩

ডেস্করিপোর্ট  সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্নদ্বীপের ৩ যাত্রী মারা গেছেন। আজ রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা এলাকায় জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

পুলিশ জানায়, গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন।

গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্নদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে।

ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে।’

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, ‘লঞ্চ দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ৩ যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’