সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩১
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

যমুনায় নৌকাডুবি, মা-ছেলের মৃত্যু

ডেস্করিপোর্ট  সিরাজগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। সোমবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় নির্মাণাধীন শিল্পপার্কের উত্তরপাশে যমুনা নদীর একটি ক্যানেলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তাদের শিশুসন্তান আরাফাত।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, শিল্পপার্ক থেকে উত্তর দিকে মোহনপুর গ্রামে যাওয়ার পথে যমুনা নদীর একটি ক্যানেল রয়েছে। বর্ষা মৌসুমে নৌকাযোগে ওই ক্যানেলটি পার হতে হয়। রাতে খোকন শেখ তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পূর্ব মোহনপুরে যাওয়ার পথে নৌকাযোগে ক্যানেলটি পার হচ্ছিলেন। এ সময় বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আরাফাত ডুবে মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এ সময় তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আশঙ্কাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।