সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভাণ্ডারিয়ায় সিত্রাংয়ের আঘাতে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডেস্করিপোর্ট  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পুরাতন স্টিমারঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে গিয়ে সোমবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এ ছাড়া পুরাতন স্টিমারঘাট কলেজ সড়কসহ কয়েকটি সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পড়ে সীমানাপ্রাচীর ধসে পড়েছে।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎলাইন সংস্কার শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মাছের ঘের ভেসে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির ফসল ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫, রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর জানান, ভাণ্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।

উপসহকারী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ মো. এনায়েত হোসেন বলেন, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও দুদিন সময় লাগবে।