সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৯
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের ৩ জন নিহত

ডেস্করিপোর্ট  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরের ওপর গাছ পড়ে কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার হেসাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের শিশুকন্যা লিজা (৪)।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, রাতে প্রবল বেগে বাতাস শুরু হলে তাদের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালিয়ে মহাসড়ক সচল করেন।

অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী এলাকায় গাছ পড়ে ভেঙে যায় রাইসমিলের চাল, কবরস্থানের দেয়ালসহ বেশ কিছু স্থাপনা।

এ ছাড়া লাকসাম উপজেলায় বেশ কিছু স্থানে গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বত্রই উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নাঙ্গলকোটে নিহতদের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন, তা ছাড়া অন্যান্য এলাকায় ক্ষতি নিরুপণে কাজ করছে প্রশাসন।