শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

ডেস্করিপোর্ট  গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৫ যাত্রী। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়নী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে খুলনার ফুলতলা যাচ্ছিল। পথে কা‌শিয়ানীর মাঝিগাতীতে পৌঁছালে বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে মারা যান। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গুরুতর আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। ইমাদ প‌রিবহ‌নের যাত্রী তন্ময় বসু জা‌নি‌য়ে‌ছেন, বাস দু‌টি ওভার‌টেক করার কার‌ণে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে।