বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভোলার মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে তরুণের মৃত্যু

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাছ ধরতে গিয়ে পা পিছলে মায়া নদীতে পড়ে জাল পেঁচিয়ে ডুবে মারা গেছেন মো. আওলাদ হোসেন (১৭) নামের এক তরুন।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬ টার দিকে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামে এ দুঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মী দল।

নিহত মো. আওলাদ হোসেন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানাযায়, বুধবার সকাল ৬ টার দিকে বাড়ির পাশের মায়া নদীতে মাছ ধরতে ঝাঁকি জাল নিয়ে যান আওলাদ হোসেন । এ সময় জাল মারতে গিয়ে নদীর তীরের মাটি ভেঙ্গে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। এরপর ঝাঁকি জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে মারা যান। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মী দল ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে শরীরে জাল পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।