সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বিভাগীয় সমাবেশের একদিন আগে থেকে বাস বন্ধের ঘোষণা

ডেস্করিপোর্ট  বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন আগে থেকে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও এই ধর্মঘট ডাকার পেছনে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

ধর্মঘটের এ ঘোষণা প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন, বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এদিকে বাস মালিক নেতাদের দাবি, বিএনপির সমাবেশের কথা জানেন না তারা। তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো যোগসূত্র নেই। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

তিনি বলেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি হুইলার চলাচল বন্ধ না করা হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে এই বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়েছে। স্মারকলিপিতেও ধর্মঘটের কথা জানানো হয়েছে।

কিশোর বলেন, বিএনপি কী সমাবেশ করছে বা কবে করছে সেটা আমরা কিছুই জানি না। আর থ্রি হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে আরও সাত দিন আগে থেকে মিটিং চলছে। আমাদের সিদ্ধান্তের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।

মহাসমাবেশের একদিন আগে বাস বন্ধের প্রতিবাদ জানিয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ কীভাবে বানচাল করা যায় সেই চেষ্টা করা হচ্ছে সব দিক থেকে। কেন তাদের ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখতে হবে ? ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ আসতে না পারে সেজন্যেই এসব ষড়যন্ত্র।