সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাবা-মায়ের স্বপ্ন পুরণ করতে হেলিকপ্টারে বউ আনলেন ব্যাংক কর্মকর্তা

ডেস্করিপোর্ট  বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। আদরের সন্তান বড় হয়ে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন দাদন তালুকদার নামে এক ব্যাংক কর্মকর্তা।

শুক্রবার দুপুরের দিকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে যান দাদন তালুকদার। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়ে।

মাদারীপুর সদর উপজেলা দুধখালি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
দাদন তালুকদার সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামের ইদ্রিস আলী তালুকদারের ছেলে।

দাদন তালুকদার রাজধানীর একটি শাখায় অগ্রণী ব্যাংকের অফিসার পদে কর্মরত আছেন। কনে রুমানা শবনব মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক।

দাদনের স্বজনরা জানান, দাদন যখন ছোট ছিল, তখনি বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে চড়িয়ে আনবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বাবাকে সঙ্গে নিয়ে পাড়ি জমান ঢাকা শহরের মিরপুর-১০ নম্বর এলাকায়। কনে মিরপুর-১০ এলাকার আলী মাসুদের মেয়ে।

যখন হেলিকন্টারে বর যাত্রী নিয়ে গ্রামে আসে তখন হাজারও উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়।

হেলিকপ্টারটি দাদন তালুকদারের বাড়ির সামনে ছোনখোলা স্কুল মাঠে নামে।

বরের মেজো ভাই শাহীন বলেন, আমার ছোট ভাই বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হেলিকপ্টারে চড়ে বউ এনেছে। আমাদের সম্বলিত চেষ্টায় বাবা-মায়ের স্বপ্নটা পূরণ করা হয়েছে। এতে আমরা অনেক আনন্দিত।

কনে রুমানা শবনব বলেন, আমার স্বামী আজ তার বাবা-মায়ের স্বপ্ন পূরণের করেছে।

এতে আমি অনেক আনন্দিত। এলাকার লোক আমাদের যে আনন্দ দিয়েছে এ কারণে আমি এলাকার লোকজনের প্রতি চিরকৃতজ্ঞ।

এ ব্যাপারে বর দাদন তালুকদার জানান, আমার বাবা-মা আমাকে অনেক আদর করে বড় করেছেন। তারা চাইতেন আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করি। বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছি।