বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে নারীর আত্মহত্যার চেষ্টা

ডেস্করিপোর্ট  জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মা, মেয়ে ও ছেলে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা গায়ে আগুন দেন।

দুই নারী হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরপা এলাকার শিরিন আক্তার (৩৫), তার মেয়ে শামীমা আক্তার (১৬)। এ সময় শিরিনের ছেলে মো. জহির খানও (১০) সেখানে ছিলেন।

শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত জনতা তাদের বাধা দেয়। পরে ওই মা, মেয়ে ও ছেলে কিটনাশক ও ঘুমের ওষুধ পান করেন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শিরিন খান বলেন, ৮ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বরপা এলাকায় জমি কিনে বাড়ি করেছি এবং সেখানে বসবাস করছি। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে আমাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন।

শুধু তাই নয়, হান্নান আমার নামে মামলাও করেছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন। গত ২ মাস ধরে আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না।

তিনি আরও বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে অন্যত্র চলে গেছেন। কোথায় আছেন তা আমি জানি না।

আমি স্থানীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না।

তিনি আরও বলেন, বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে কোনো উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা হয়ে গেছে।

জাতীয় প্রেস ক্লাবে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মোয়েন বলেন, জমি-জমার জেরে শিরিন নামের এক নারী ও তার মেয়ে এখানে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি।

ঢামেক সূত্র জানায়, তিনজনের পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।